চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে হবে ফিফার ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ

২০২৬ বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলকে হারিয়ে বলিভিয়ার প্লে-অফ নিশ্চিতের উদযাপন

বিশ্বকাপের আগামী আসরে দল ৩২ থেকে বেড়ে ৪৮ হয়েছে। ২০২৬ ফুটবলযজ্ঞের জন্য বিভিন্ন অঞ্চল থেকে বাছাই খেলে টিকিট করে নিচ্ছে ৪৩ দল। আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সুযোগ পেয়েছে সরাসরি। আরও দুটি জায়গা নিশ্চিতে ফিফা আয়োজন করছে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের।

ফিফা যার নাম দিয়েছে ফিফা প্লে-অফ টুর্নামেন্ট। যেখানে দুটি জায়গার জন্য আসরে অংশ নেবে ৬ দল। ম্যাচগুলো হবে সহ-আয়োজক দেশ মেক্সিকোতে। মাঠে গড়াবে আগামী বছরের ২৩ মার্চ থেকে ৩১ মার্চের আন্তর্জাতিক বিরতিতে।

ইউরোপ অঞ্চল ছাড়া বাকি সব অঞ্চল থেকে একটি করে দেশ অংশ নেবে এই প্লে-অফে। তবে আয়োজক উত্তর আমেরিকা (কনক্যাকাফ) অঞ্চল থেকে অংশ নেবে দুটি দেশ।

এশিয়া থেকে প্লে-অফ টুর্নামেন্টে খেলবে ইরাক। তারা বাছাইয়ে পঞ্চম রাউন্ডের প্লে-অফ জয়ী। আফ্রিকা থেকে খেলবে কঙ্গো। তারা বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্লে-অফ জয়ী। লাতিন আমেরিকা থেকে খেলবে বলিভিয়া। তারা বাছাই শেষ করেছিল সপ্তম স্থানে থেকে। ওশেনিয়া থেকে প্লে-অফে খেলবে নিউ ক্যালেডোনিয়া।

কনক্যাকাফ অঞ্চল থেকে বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রথম ও দ্বিতীয় রানার্সআপ জ্যামাইকা ও সুরিনামকে বিশ্বকাপে জায়গা করে নিতে লড়তে হবে প্লে-অফ আসরটিতে।

দুটি জায়গা বাছাইয়ে আসরে রাখা হয়েছে দুটি ফাইনাল। যেখানে বাছাইয়ে তুলনামূলক কম পয়েন্ট অর্জনকারী ৪ দেশ দুটি সেমিফাইনাল খেলবে। শীর্ষে থাকা দুদল খেলবে সরাসরি ফাইনালে। ফাইনালে তাদের মুখোমুখি হবে সেমিফাইনালে জয়ী দুই দেশ।

Reneta

প্লে-অফের প্রতিটি ম্যাচই হবে এক লেগে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল নির্ধারিত না হলে অতিরিক্ত আরও ৩০ মিনিট মাঠে গড়াবে। বদলি হিসেবে ৬ জন ফুটবলার মাঠে নামাতে পারবে দলগুলো। অতিরিক্ত সময়ে খেলার ফলাফল না আসলে টাইব্রেকারে নির্ধারিত হবে ফল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাককঙ্গোকানাডাজ্যামাইকানিউ ক্যালেডোনিয়াপ্লে-অফবলিভিয়ামেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসুরিনাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT