চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনের আবেদনে ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করবে ফিফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) নিষিদ্ধ করাসহ দেশটির জাতীয় ফুটবল দল যেন ফিফার আয়োজিত কোনো খেলায় অংশ নিতে না পারে- এমন দাবি তুলেছিল ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

দাবির পক্ষে পিএফএর অভিযোগ ছিল, ফিফার বৈষম্যবিরোধী নীতি লঙ্ঘন করেছে আইএফএ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা হবে। মূলত ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ তদন্ত করবে। এতে সন্তোষ প্রকাশ করেছে পিএফএ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এমন স্পর্শকাতর ব্যাপারটি নিয়ে স্বাধীন বিশেষজ্ঞদের সুপারিশ মেনে কাজ করছে ফিফা কাউন্সিল। যা যা ঘটেছে, সেসব ব্যাপারে আমরা খুবই মর্মাহত। ভুক্তভোগীদের সমবেদনা জানাচ্ছি।’

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ১১ মাস ধরে অভিযান পরিচালনা করছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে বহু হত্যার পাশাপাশি দেশটির কিছু নাগরিককে জিম্মি করে হামাস যোদ্ধারা। পরে ইসরায়েলি বাহিনী একবছর ধরে গাজায় বোমা হামলা করে চলেছে। যাতে মারা গেছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএফএজিয়ান্নিপিএফএফিফাফিলিস্তিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বস্তরের শ্রদ্ধার জন্য আজ ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

জুলাই ৬, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

জুলাই ৬, ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT