চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফাকে নিষেধাজ্ঞা তুলতে বলেছে ভারতের ফুটবল ফেডারেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ভারতকে ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দেয়া নিষেধাজ্ঞা কাটাতে ভারতীয় ফুটবলের প্রশাসক কমিটি (সিওএ) বাতিল ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। কমিটি বাতিলের আদেশের পরিপ্রেক্ষিতে ফিফাকে আরোপিত স্থগিতাদেশ তুলে নিতে বলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

এআইএফএফ-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুন্দর ধর গত মঙ্গলবার ফিফার মহাসচিব ফাতমা সামৌরাকে চিঠি দিয়ে কর্তৃপক্ষকে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে চিঠির জবাব দেয়নি।

চিঠিতে বলা হয়েছে, যেহেতু স্থগিতাদেশ তুলে নেয়ার জন্য আপনার চিঠিতে দেয়া শর্তগুলো পূরণ হয়েছে, তাই আমরা অনুরোধ করছি এআইএফএফকে ভারতে ফুটবলের কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য একটি আদেশ দ্রুত জারি করা হোক।

ফিফার আইন অনুযায়ী, সদস্যভুক্ত ফুটবল ফেডারেশনগুলোকে তাদের নিজ নিজ দেশে আইনি ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে হবে।

আগামী ১১-৩০ অক্টোবর অনূর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপের আয়োজক ভারতের হওয়ার কথা রয়েছে। তবে ফিফা স্থগিতাদেশের কারণে তাদের আয়োজক দেশ হওয়া হুমকির মুখে পড়েছে। এআইএফএফ-এর নির্বাচন আগামী সেপ্টেম্বরের শুরুতে হওয়ার কথা রয়েছে।

ফিফার ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরিচালিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি যখন থেকে এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে।’

Reneta

ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফকে চলতি বছরের মে মাসে নির্বাচিত প্রশাসক কমিটির (সিওএ) তত্ত্বাবধানে রেখেছিল। জুন মাসে সিওএ এ ব্যাপারে দেখভালের জন্য আরেকটি কমিটি গঠন করে। কিন্তু ফিফা থেকে তীব্র আপত্তি জানানোর একদিন পরে সেই কমিটি ভেঙে দেয়া হয়েছিল।

ফিফা আরও বলেছে, তারা ভারতের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগে রক্ষা করছে। ফুটবলের অভিভাবক সংস্থা আশাবাদী যে, বিষয়টির ইতিবাচক ফল মিলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফাভারতলিড স্পোর্টসসিওএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT