চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত বদলি নামিয়ে ফিফার নিয়ম ভেঙেছে ব্রাজিল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে আহত খেলোয়াড়দের চিকিৎসা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচে নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত দুজন খেলোয়াড় বদলি হিসেবে নামিয়েছে সেলেসাওরা। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেটি অবশ্য নিয়মের মধ্যে থেকেই করেছেন ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র।

দলের জয়সূচক গোল করার পরপরই মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। পরিবর্তে ক্ষণিকের জন্য নেমে ব্রাজিল জার্সিতে অভিষেক হয় ফ্লেমেঙ্গোর সেন্টারব্যাক লিও ওরতিজের। ম্যাচে ওরতিজই ছিলেন শেষ এবং ব্রাজিলের সপ্তম বদলি।

মূলত কনকাশন তথা, চোটজনিত বদলির কারণে দুজন বাড়তি খেলোয়াড় নামাতে পেরেছে ব্রাজিল। যা নিয়মের অধীনে থেকেই। এই ম্যাচে চোটের কারণে খেলার মাঝে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার গারসন ও গোলরক্ষক অ্যালিসন বেকারকে। তাদের স্থলাভিষিক্ত কাউকে নামাতে হতো। সেটি স্বাভাবিক পাঁচ বদলির আওতায় পড়েনি।

Banglabid

কনকাশন প্রোটোকল নিয়ম অনুযায়ী- যেকোনো দলের কনকাশন বদলির প্রয়োজন হলে বাড়তি খেলোয়াড় নামানোর অনুমতি পায়। কোনো ফুটবলার যদি ম্যাচের সময় মাথায় আঘাত পান, তার জায়গায় একজন নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করতে পারবেন।

এছাড়া কোনো দল কনকাশন বদলি করলে, বাড়তি একজন খেলোয়াড় বদলি নামাতে পারবে তাদের প্রতিপক্ষও। আবার, চোটের কারণে ওই খেলোয়াড় বদলি করার সুযোগ তো থাকছেই, এর বাইরে স্বাভাবিক নিয়মে ৫টি বদল করতে পারে দলগুলো। ব্রাজিল দুটি বাড়তি বদলি নামায় অ্যালিসন ও গারসনের কনকাশন হিসেবে।

এর আগে করোনার সময়ে একটি দলকে চারের পরিবর্তে সর্বোচ্চ পাঁচজন বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ দেয়া হয়। ফুটবলের আইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নিয়মটি অনুমোদন করার পর ২০২১ সালে স্থায়ীভাবে কার্যকর শুরু করে ফিফা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বিয়াডোরিভালফিফাব্রাজিলভিনিসিয়াসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৩, ২০২৬

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT