জনপদ

মাদারীপুরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি ডুবি

ফেরি ডুবির দৃশ্য, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে একটি ফেরি ডুবে গেছে, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সাথে ডাম্ব ফেরি রাণীগঞ্জের তলায় ফাটল পরে ফেরিটি ডুবে যায়। তবে যাত্রী ও যানবাহন ঘাটে নামিয়ে দিয়ে পরে নোঙর করার পর ফেরিটি ডুবে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, গত রাত ১২ টার দিকে ডাম্ব ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময়ে নদী খননের ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে দ্রুত ফেরিটি রাত ৪ টার দিকে বাংলাবাজার ঘাটে এসে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হলে ভিতরে পানি প্রবেশ করে ৫ ঘণ্টা পর পুরো ফেরিটি ডুবে যায়।

রাহাত হোসাইন

বিষয়:ফেরি ডুবি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…