আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১১ জনের মৃত্যু

নদীতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করতে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করতে উদ্ধারকর্মীরা কাজ করছে, বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি ডুবে অন্তত ১১ জন মারা গেছে। এই ঘটনায় নিখোঁজ হয়েছে একজন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, আজ ২৮ এপ্রিল শুক্রবার ইন্দোনেশিয়ায় মর্মান্তিক এই ফেরিডুবির ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিটি প্রায় ৭৪ জন লোককে প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের কাছে তানজুং পিনাংয়ের ছোট দ্বীপে নিয়ে যাচ্ছিল। ফেরিটি যাত্রা শুরু করার প্রায় ৩০ মিনিট পর একটি লগে আঘাত করে বলে সন্দেহ করা হচ্ছে।

এখনও নিখোঁজ একজনের জন্য অনুসন্ধান চলছে, উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এখনও তথ্য আসছে।

বিষয়:ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় ফেরি ডুবি ফেরি ডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…