চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে যেতে না পেরে নিজের জীবন নিলেন নারী চিকিৎসক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের হতাশায় জীবন হারালেন ভারতের হায়দরাবাদের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ৩৮ বছর বয়সী একজন নারী চিকিৎসক।

আজ (২৪ নভেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শনিবার তার বাসার দরজা না খুললে পরিবারের সদস্যরা তা ভেঙে প্রবেশ করে লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন বা ইনজেকশন গ্রহণ করেছিলেন।

মৃত চিকিৎসকের নাম রোহিনী। তিনি হায়দরাবাদের পদ্মা রাও নগরে একাই থাকতেন, কারণ ওই এলাকায় বেশ কয়েকটি লাইব্রেরি ছিল। রোহিনী অভ্যন্তরীণ মেডিসিনে বিশেষজ্ঞ হওয়ার পরিকল্পনা করেছিলেন।

পুলিশের মতে, বাসা থেকে উদ্ধার করা একটি নোটে রোহিনী লিখেছেন যে তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং যুক্তরাষ্ট্রে ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি তাকে মানসিকভাবে আঘাত করেছে। শুক্রবার রাতেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিকিৎসকের মা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, রোহিনী যুক্তরাষ্ট্রে চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ভিসা না পাওয়ার পর থেকে খুব হতাশ হয়ে পড়েন। গত কয়েক সপ্তাহে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার একাডেমিক ফল অসাধারণ। ভবিষ্যৎ নিয়ে তার বড় স্বপ্ন ছিল।

রোহিনী কখনও বিয়ে করেননি এবং পুরোপুরি চিকিৎসা পেশায় নিবেদিত ছিলেন বলে জানান তার মা। তিনি আরও বলেন, কন্যাকে ভারতে থেকেই চিকিৎসা সেবা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রোহিনী যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা সীমিত এবং আয় ভালো হওয়ায় সেখানে যেতে আগ্রহী ছিলেন।

Reneta

ঘটনার পর চিলকালগুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমানসিক চাপযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT