চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়কটের প্রভাব পড়েনি, রেকর্ড পরিমাণে দর্শক দেখছে ‘ফিমেল ৪’

জানালেন নির্মাতা কাজল আরেফিন অমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৯, জুন ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জনপ্রিয় সিনেমা ফিমেল ৪ এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘ফিমেল ৪’র প্রিমিয়ার প্রদর্শনীর পর ধারণা করা গিয়েছিল মুক্তির পর এটি আলোচনা তৈরি করবে। শুধু আলোচনাতে সীমাবদ্ধ থাকেনি, বরং ব্যবসায়িকভাবেও মাত্র দুদিনে সাফল্যের হাতছানি দেখাচ্ছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই কনটেন্টটি।

‘ফিমেল-৪’ প্রযোজনা সংস্থা বঙ্গ মাত্র ২৪ ঘণ্টার একটি হিসেবে জানিয়েছে। তারা জানাচ্ছেন, মাত্র ২৪ ঘণ্টায় ২লাখের দর্শক ২০ টাকা করে সাবস্ক্রাইবারের মাধ্যমে দেখছেন। পেইড ওয়াচ টাইম এসেছে দেড় কোটি মিনিট। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, ১০০-এর বেশি দেশ থেকে দর্শক ‘ফিমেল ৪’ দেখছেন। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন।

Banglabid

এর আগে বঙ্গ-তে ‘অসময়’ বানিয়েছিলেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘অসময়’ ২ দিনে যে রেকর্ড করেছিল, এবার ৩ ঘণ্টায় তাই করলো ‘ফিমেল ৪’। দেশ বিদেশ থেকে ২ লাখের বেশি দর্শক শুধুমাত্র রিলিজের প্রথম ৩ ঘণ্টায় এই রেকর্ড ভেঙে দেয়। আজ দুপুর পর্যন্ত আরও ১ লাখ ৭৫ হাজারের বেশি দেশ-বিদেশের দর্শক সাবস্ক্রাইব করে দেখেছেন।

‘আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে, তবুও রিলিজের আগেও কেন জানি নার্ভাস লাগছিল। কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে অল্প সময়ের রেকর্ড ব্রেক রেজাল্ট জানায়, তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি। কনটেন্ট যারাই দেখছে ৮০ মিনিট বিনোদিত হচ্ছেন। আমি সবসময় এই দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই।’

‘ফিমেল ৪’ মুক্তির আগে অযাচিত একটি বিষয় নিয়ে সমালোচনায় পড়েছিলেন অমি। অনেকে তার এই কনটেন্ট বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু মুক্তির পরের চিত্রটি ঠিক উল্টো। অমি বলেন, আমাকে কি বলেছিল আমি আসলে ভুলে গিয়েছি। ঈদের দিন রাত দশটা পর্যন্ত টেনশনে ছিলাম। এরপর বঙ্গের সিইও ফয়েজ ভাই আমাকে প্রথম ৩ ঘণ্টার আপডেট জানালে স্বস্তি পাই। সত্যি কথা বলতে, আমি এখন সব ভুলে গিয়েছি যে কে কীভাবে আমাকে কী মন্তব্য করেছিল।

Reneta

এর আগে ফিমেল-এর তিন কিস্তি এসেছিল ইউটিউবে। এবার এলো ওটিটিতে। সেখানে দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিলেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা, ইরেশ যাকের, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিইরেশ যাকেরঈদওটিটিকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশনীলাঞ্জনা নীলাপাভেলফিমেল ৪মারজুক রাসেললিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিবলু মৃধাশিমুলসুমন পাটোয়ারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT