ফুটবল

রোনালদোর জাতীয় দল সতীর্থকে পাওয়ার চেষ্টায় বার্সেলোনা

বার্সেলোনার ফুটবল খেলোয়াড় রোনালদো জাতীয় দলের সতীর্থের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার ফুটবল দলের একজন খেলোয়াড় রোনালদো তার জাতীয় দলের সতীর্থের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দিয়েছেন নতুন তথ্য। আসছে গ্রীষ্ম মৌসুমে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের সঙ্গে চুক্তির চেষ্টা করবে বার্সেলোনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমানোই ২৩ বর্ষী ফেলিক্সের উদ্ধৃতি প্রকাশ করেছেন। বার্সেলোনার হয়ে খেলার ইচ্ছার বিষয়টি ফেলিক্স নিশ্চিত করেছেন। বার্সাকে তিনি ‘স্বপ্নের ক্লাব’ হিসেবে চিহ্নিত করেছেন।

রোমানোকে দলবদল প্রসঙ্গে ফেলিক্স বলেছেন, ‘আমি বার্সার হয়ে খেলতে চাই। বার্সেলোনা সবসময়ই আমার প্রথম পছন্দ। আমার পরবর্তী ক্লাব হিসেবে বার্সেলোনাতে যোগ দিতে চাই। ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন ছিল। যদি এমনটা ঘটে, আমার একটা স্বপ্ন সত্যি হবে।’

পর্তুগাল জার্সিতে ৩১ ম্যাচ খেলা ফেলিক্স ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন। এবছর ধারে চেলসিতে গিয়ে ১৬ ম্যাচ খেলে করেছেন ৪ গোল।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, ফেলিক্স আগামী মৌসুমের জন্য অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনের পরিকল্পনায় নেই। যার ফলে তার নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তাকে দলে টানার বিষয়টি আর্থিক সংকটে জর্জরিত বার্সেলোনার সামর্থ্যের উপর নির্ভর করবে।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ চেলসি পর্তুগাল ফেলিক্স বার্সেলোনা রোমানো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…