চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প এলাকার বনাঞ্চল হারিয়ে যাওয়ার শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক তহবিল পর্যায়ক্রমে কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে জাপান, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। শুধু ২০২৩ সালেই জয়েন্ট রেসপন্স প্ল্যানে ৩০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের তহবিল ঘাটতি হয়েছে।

এটি অব্যাহত থাকলে দেড় লাখেরও বেশি রোহিঙ্গার খাদ্য, নিরাপদ পানীয় জল, আশ্রয়, সুরক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় পরিষেবাগুলো ব্যাহত হবে বলে মনে করে আন্তর্জাতিক এই দাতাদেশগুলো। ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর জ্বালানি উৎস হিসেবে বনাঞ্চল উজার হবে। এতে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে মঙ্গলবার (১৫ মে) এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয় বলা হয়, সরকারি দাতাদের প্রতিনিধি হিসেবে আমরা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও জীবন রক্ষায় টেকসই আন্তর্জাতিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করি। রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে গত সাত বছর ধরে সংকট চলছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তহবিল নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে, যদিও এই দুর্বল জনগোষ্ঠীর নানারকম চাহিদা অব্যাহত রয়েছে। তহবিলের এই হ্রাসের ফলে খাবারের রেশন হ্রাস, খাদ্য নিরাপত্তাহীনতা বৃদ্ধি এবং শোষণের ঝুঁকি বৃদ্ধিসহ সহায়তা প্যাকেজগুলোতে উদ্বেগজনক সমন্বয় ঘটেছে।

বিবৃতিতে পাঁচটি দেশ উল্লেখ করে, ১০ লাখ শরণার্থীকে উদারভাবে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের আত্মনিবেদনের আমরা প্রশংসা করি। তবে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠী যাতে তাদের প্রাপ্য সহায়তা ও সুরক্ষা পায় তা নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ নেওয়া জরুরি। আমাদের পরিদর্শনকালে যেমনটি আমরা লক্ষ্য করেছি, রোহিঙ্গারা মানবিক সম্পদ কমে যাওয়ার ধকল বহন করছে এবং অগ্নিকাণ্ড ও বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিগগিরই প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হবে। আমরা চাইলে এই ঝুঁকি কমাতে পারি।

উপরন্তু, তরল পেট্রোলিয়াম গ্যাসের পরিবর্তে, প্রায় এক লাখ পরিবার তাদের দৈনন্দিন প্রয়োজনে জ্বালানি কাঠ সংগ্রহ করবে, যার ফলে এই অঞ্চলে মাসিক ১৪ হাজার টন জ্বালানি কাঠ সংগ্রহ করা হবে আর এতে বন উজাড় এবং নেতিবাচক পরিবেশগত প্রভাব পড়বে।

আরও টেকসই মানবিক প্রতিক্রিয়ায় অবদান রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই জয়েন্ট রেসপন্স প্ল্যান ২০২৪-এ সমর্থন করতে হবে, যার লক্ষ্য রোহিঙ্গা শরণার্থী ও ঝুঁকিপূর্ণ বাংলাদেশিসহ ১ দশমিক ৩৫ মিলিয়ন মানুষকে সহায়তায় ৮৫২ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা। অর্থাৎ মাথাপিছু ৬৩০ মার্কিন ডলার প্রয়োজন।

Reneta

বাংলাদেশ সরকারের নেতৃত্বে ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং সেখানে অবস্থানরত প্রায় ৩ লাখ ৪৬ হাজার বাংলাদেশির কাছে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের স্বনির্ভরতা এবং জীবিকার সুযোগ বাড়ানোর প্রচেষ্টা, তাদের সম্পূর্ণ সহায়তা নির্ভরতা কমিয়ে আনার জন্য, তাদের এবং স্থানীয় সম্প্রদায়ের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বাংলাদেশ এবং রোহিঙ্গাদের সমর্থনে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। আমরা আমাদের মানবিক অংশীদারদের সমর্থন অব্যাহত রেখেছি, যারা পরিকল্পনা বাস্তবায়নের সামনের সারিতে রয়েছে। আমরা অন্যান্য সরকার ও অংশীদারদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে এবং সংকটের মূল কারণগুলো মোকাবেলায় প্রয়োজনীয় তহবিল ও সহায়তা প্রদানে আমাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

কক্সবাজার সফরের পর যুক্তরাষ্ট্র ৭ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। এছাড়া জাপান ইতোমধ্যে ২৬ লাখ মার্কিন ডলার দিয়েছে এবং নরওয়ে ৬ দশমিক ৫ মিলিয়ন ক্রোনার অনুদান ঘোষণা করেছে। পাশাপাশি সুইডেন এবং সুইজারল্যান্ড রোহিঙ্গা মানবিক সংকটের জন্য ২০২৪ সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার জন্য রাজনৈতিক সমর্থন প্রকাশ করেছে।

২০১৭ সালের মাঝামাঝিতে মিয়ানমার সীমান্ত এলাকা রাখাইনে সহিংসতার ঘটনা ঘটলে প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠী কক্সবাজারের উখিয়া-টেকনাফে বসবাসের অনুপযোগী পাহাড়ী জায়গায় আশ্রয় নেয়। বিভিন্ন সংস্থা থেকে পাওয়া নানা খাদ্যসামগ্রী রান্না করার জন্য রোহিঙ্গা পরিবারগুলো লাকড়ির প্রয়োজন অনুভব করছিল যার ফলে গোটা এলাকায় লাকড়ির ব্যাপক চাহিদা দেখা দেয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর তথ্যমতে, প্রায় ৭,০০০ হেক্টর বনাঞ্চল নষ্ট হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বনাঞ্চল উজার প্রসঙ্গে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মানবতার কারণে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদের কারণে বন ধ্বংস হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অভিবাসন সংস্থাআন্তর্জাতিক তহবিলবনাঞ্চল হারিয়ে যাওয়ার শঙ্কারোহিঙ্গা জনগোষ্ঠী
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT