বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কথা বলার ম্যান্ডেট জাতিসংঘের নেই: গোয়েন লুইজ

জাতিসংঘের মুখপাত্র গোয়েন লুইজ বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মুখপাত্র গোয়েন লুইজ বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইজ’ বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে অবশ্যই নিজ দেশে ফিরতে হবে। আঞ্চলিক শান্তি রক্ষায় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করছে জাতিসংঘ। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে এই মুর্হতে ফান্ড কালেকশন কাজ করছি। বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কথা বলার ম্যান্ডেট জাতিসংঘের নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার ডিক্যাব টকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইজ এসব কথা বলেন৷

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কথা বলার অধিকার (ম্যান্ডেট নেই) জাতিসংঘের নেই। তবে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল বা বাংলাদেশ সরকার চাইলে এদেশের নিবার্চন ইস্যুতে যুক্ত হতে পারে জাতিসংঘ।

গোয়েন লুইজ বলেন,  নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ আছে তবে এই সহিংসতা এড়াতে রাজনৈতিক সংলাপের দিকে তারা জোর দিচ্ছেন। গত ১৫ বছরে স্বাস্থ্য খাতে জাতিসংঘের এসডিজি উন্নয়ন লক্ষ মাত্রা অর্জন করেছে। এখাতের কাঙ্খিত লক্ষ অর্জনে জাতিসংঘ কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে।

জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশের পক্ষে বৃহৎ অংশগ্রহণ এবং সেনাসদন্যদের ভূমিকার প্রশংসা করেন লুইজ।

বিষয়:ডিক্যাব টক রোহিঙ্গা জনগোষ্ঠী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…