বিনোদন

আবারও বলিউডের ছবিতে পাকিস্তানের ফাওয়াদ

বলিউডের ছবিতে পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ, নতুন সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের ছবিতে পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ, নতুন সিনেমার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে আবারও বলিউডের ছবিতে দেখা যেতে চলেছে। ‘কাপুর অ্যান্ড সন্স’র পর এবার তাকে বাণী কাপুরের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত নাম ঠিক হয়নি এই ছবিটির। তবে এটি একটি আন্তর্জাতিক মানের প্রজেক্ট হতে চলেছে। যার হাত ধরে বলিউডে কামব্যাক করবেন এই পাকিস্তানি অভিনেতা।

একই সঙ্গে জানা গিয়েছে যে যুক্তরাজ্যে নাকি ছবির শুটিং করা হবে। আরতি বাগড়ি এই ছবিটির পরিচালনা করবেন। রোমান্টিক কমেডি ঘরানার ছবি হবে এটি।

দক্ষিণ এশিয়ায় ফাওয়াদ খানের জনপ্রিয়তা দারুণ। বহু ভক্ত রয়েছে তার। এছাড়া তিনি ইতিমধ্যেই মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সে কাজ করে ফেলেছেন।

ফাওয়াদ খানকে এর আগে একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছে। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত ছবিটি ‘খুবসুরত’। এরপর ২০১৬ সালে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। জিন্দেগি গুলজার হ্যায় এর সহ অভিনেত্রী সনম সৈয়দের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন।

বিষয়:ফাওয়াদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…