বিনোদন

ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আহত ‘ফাউদা’ অভিনেতা

নেটফ্লিক্স এই শোয়ের জনপ্রিয় অভিনেতা গত বছর ইসরায়েলি ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছিলেন

ফাউদা অভিনেতা কনসার্টে দর্শকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাউদা অভিনেতা কনসার্টে দর্শকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন, ভক্তরা তার সঙ্গে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় সিরিজ ‘ফাউদা’ খ্যাত অভিনেতা ইদান আমেদি। গাজায় হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধে লড়াই করার সময় গুরুতর আহত হন তিনি, সম্প্রতি এমনটাই জানানো হয়েছে ইসরায়েল এক ব্যক্তির তরফে।

অভিয়া লেভি নামক এক ব্যক্তি এদিন এক্সে (টুইটার) লেখেন, ‘ফাউদা’ খ্যাত অভিনেতা ইদান আমেদি গাজার যুদ্ধে গুরুতর আহত হয়েছেন। আমরা অত্যন্ত দ্রুত আরোগ্য কামনা করছি।’ জনপ্রিয় ইসরায়েলি এই গায়ক তথা গীতিকার নেটফ্লিক্সের জনপ্রিয় শোতে তিনি অভিনয় করেছিলেন।

জানা গেছে, নেটফ্লিক্স এই শোয়ের জনপ্রিয় অভিনেতা গত বছর ইসরায়েলি ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছেন। তিনি গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখ যুদ্ধ শুরু হওয়ার পরই দেশের হয়ে লড়াই করার জন্য এই দলে যোগ দেন।

গেল বছরের ১২ অক্টোবর তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, পোস্টে তিনি জানিয়েছিলেন যে এটা কোন সিনেমা বা সিরিজের দৃশ্য নয়। ইদানের পোস্ট অনুযায়ী ‘ফাউদার দৃশ্য নয় এটা, বাস্তবে যুদ্ধে যাচ্ছিলেন তিনি।’

গাজার খান ইউনিসের একটি জায়গায় যুদ্ধরত অবস্থায় আহত হয়েছেন ইদান। গ্রিসে ইসরায়েলের যে দূতাবাস আছে, সেখানকার তরফেও তার আরোগ্য কামনা করা হয়েছে। তারা পোস্টে লেখেন, ‘বিখ্যাত মিউজিসিয়ান, গায়ক এবং ফাউদার অভিনেতা ইদান আমেদি গাজার খান ইউনিসে গুরুতর আহত হয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র: এনডিটিভি

বিষয়:অভিনেতা জনপ্রিয় সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…