চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ, জনপদ, নারায়ণগঞ্জ
A A
ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেফতার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ‘কাদির সিপাই গ্রুপের প্রধান’ কাদির সিপাইকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব ১১ ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার এলাকার প্রভাবশালী ও বক্তাবলী ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সামেদ আলীর ছত্রছায়ায় কাদের সিপাই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি প্রতিপক্ষের উপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

মেজর অনাবিল ইমাম বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদি খাঁন, থানায় তার নামে খুন, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যা চেষ্টা ও মারামারিসহ ২৮টি মামলা, ২টি জিডি ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি জানান, ফতুল্লা বক্তাবলী এলাকায় সিপাই গ্রুপ এক মূর্তিমান আতঙ্কের নাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর কাদের সিপাই এলাকা হতে গা ঢাকা দেয়। বিভিন্ন সময় কাদির সিপাই গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা করে সংবাদের শিরোনাম হয়। র‌্যাবের একটি আভিযানিক দল ২৫ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ সদর থানাধীন দুধু বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাইকে (৪৬) গ্রেফতার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাদির সিপাইকাদির সিপাই গ্রেফতারসন্ত্রাসী কাদির সিপাই
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT