চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমির বিরোধে ছেলের আঘাতে বাবার মৃত্যু

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৮:৪২ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
জনপদ, জয়পুরহাট
A A
একটি গ্রাম্য বাড়ির দৃশ্য, চারপাশে গাছপালা ও ধানক্ষেত. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাইয়ে জমি সংক্রান্ত বিরোধের কারণে ছেলের কুড়ালের আঘাতে বাবা আব্দুল আলিমের (৪২) মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তার সৎ মা তাছলিমা বেগমও। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে রিজভী (১৯)।

বুধবার ২২ নভেম্বর ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিমের মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে কালাই উপজেলার আনিপুকুর এলাকায় হামলার ঘটনা ঘটে।

আব্দুল আলিম কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

নিহতের পরিবার, প্রতিবেশী ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, আব্দুল আলিমের প্রথম স্ত্রী একমাত্র ছেলে রিজভি আহম্মেদকে রেখে অন্যের সাথে পালিয়ে বিয়ে করলে আলিম এলাকার আরেক মেয়েকে বিবাহ করেন। এরপর থেকে ছেলে রিজভি তার নানার বাড়ী একই জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে থাকে। সে বাবার থেকে জমির ভাগ নিতে প্রায়ই বাড়িতে আসতো। গত সোমবার সন্ধ্যায় তার স্ত্রীকে সাথে নিয়ে একই দাবিতে আবারও বাবার বাড়িতে আসে রিজভী।

জানা যায়, পরে রাত দেড়টার দিকে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রিজভী ও তার স্ত্রী মিলে ঘরের মধ্যে কুড়াল দিয়ে প্রথমে বাবা আব্দুল আলিমকে আঘাত করে। এসময় তার সৎ মা তাছলিমা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করে তারা। এসময় তাদের চিৎকার ও কান্নার শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে রিজভী ও তার স্ত্রী পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই চিকিৎসকরা দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম আজ ভোরে মারা যান। তার স্ত্রী তাছলিমা বেগমও গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ভগ্নিপতি হেলাল উদ্দিন বলেন, আলিমের ছেলে প্রায়ই জমির ভাগ নিতে বাড়িতে এসে বাবার সাথে ঝগড়া-বিবাদে জড়িয়ে যেত। এর আগে আলিম আমাকে এ বিষয়ে অবগত করেন। আমি ছেলেকে ডেকে বুঝিয়ে বলেছিলাম। তারপরও সোমবার রাতে তার বাবা ও সৎ মাকে কুড়াল দিয়ে আঘাত করে। আজ জমির জন্যই ছেলের হাতে প্রাণ গেল বাবার। এই ছেলের কঠিন বিচার দাবী করছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আলিম মারা যান। নিহত আব্দুল আলিমের বড় ছেলে বাবলু ফকির তার সৎ ভাই রিজভী আহম্মেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগ: ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যুজমির বিরোধের কারণে ছেলের হাতে বাবা নিহতজয়পুরহাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেদারল্যান্ডস দূতাবাস এবং হৃদয়ে মাটি ও মানুষ এর চুক্তি সই

পরবর্তী

বিএনপি ও সমমনা দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: কর্নেল অলি

পরবর্তী
নির্বাচন নিয়ে কর্নেল অলি এর মতামত প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ও সমমনা দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: কর্নেল অলি

তিনজন বক্তা ডিজিটাল ইনোভেশনের উপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংকের আয় বেড়েছে ১৫.১ শতাংশ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT