চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর কথা মনে করিয়ে দেওয়ায় ৫ বছরের মেয়েকে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Black and white portrait of a man and a color photo of a young girl outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে তার পাঁচ বছরের মেয়েকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার আদালতে শুনানি চলাকালীন সময়ে অভিযুক্ত অ্যাডাম মন্টগোমেরির একজন বন্ধু জানান, অ্যাডাম আমাকে বলেছে, তার মেয়েকে হত্যার মূল কারণ হলো ঘৃণা। কারণ, মেয়েটি সবসময় তার মায়ের (অ্যাডামের স্ত্রী ) কথা মনে করিয়ে দিত। 

এনডিটিভি জানিয়েছে, ২০১৯ সালে অ্যাডামের মেয়ে হারমনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর পুলিশ দুই বছরেরও বেশি সময় ধরে তদন্ত করেও হারমনিকে খুঁজে পায়নি। পরে ২০২২ সালে, অ্যাডামের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি হত্যা, মৃতদেহ লুকানো এবং মিথ্যা প্রমাণ উপস্থাপনের অভিযোগ আনা হয়।

ক্রিস্টাল সোরির সাথে বিচ্ছেদের পর আদালত অ্যাডাম মন্টগোমেরিকে হারমনির দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন। এরপর থেকেই ক্রিস্টালকে হারমোনির সাথে দেখা করতে দিতেন না অ্যাডাম। কর্তৃপক্ষ বিশ্বাস করে, ২০১৯ সালের ৭ ডিসেম্বর মেয়েটিকে হত্যা করা হয়েছিল কিন্তু এর প্রায় দুই বছর পর তার নিখোঁজের খবর পাওয়া যায়।

Banglabid

পুলিশ জানিয়েছে, মেয়েটিকে হত্যা করার পর অ্যাডাম তার দেহাবশেষকে বাসার সিলিং ভেন্টে তালাবদ্ধ করে রেখেছিলেন। পরে তিনি বিভিন্ন সময়ে দেহাবশেষগুলোকে টুকরো করে তার কর্মক্ষেত্রের ফ্রিজারে নিয়ে যেতে। ২০২০ সালের মার্চ মাসের মধ্যেই অ্যাডাম সম্পূর্ণ দেহাবশেষ বাসা থেকে সরিয়ে ফেলে।

আদালতে জবানবন্দি দেওয়া সাক্ষীদের মধ্যে ছিলেন অ্যাডামের বন্ধু এবং তার প্রেমিকা কেলসি স্মল। কেলসি স্মল বলেন,  অ্যাডাম তাকে হারমনিকে হত্যা করার কথাটি জানিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে, তিনি বাথরুমে তার হাত দিয়ে শিশুটির মুখ এবং নাক চেপে ধরেছিলেন। অ্যাডাম আরও বলেছিলেন, তিনি হারমনিকে ঘৃণা করেন, কারণ সে তাকে তার মা ক্রিস্টাল সোরির কথা মনে করিয়ে দিতেন।

অ্যাডাম মন্টগোমেরির আইনজীবীরা আদালতে তার বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি খুনের অভিযোগসহ বাকি অভিযোগগুলো খারিজ করার আবেদন জানালে বিচারক অ্যামি মেসার তা নামঞ্জুর করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবামেয়েমেয়েকে হত্যা করল বাবাস্ত্রীহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT