কক্সবাজার

ডাকাত দলের আক্রমণে বাবা-ছেলে নিহত

দুজন নিহতের ছবি, আহত অবস্থায় পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মৃতদেহের ছবি, একজনের মাথায় রক্তক্ষরণ, অন্যজন আহত অবস্থায় পড়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে গর্জনিয়া এলাকায় সশস্ত্র ডাকাতদলের আক্রমণে বাবা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে।

আজ (২২ এপ্রিল) সোমবার ভোররাত ১টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)। স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিষয়:ডাকাতডাকাত দলের আক্রমণনিহত
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…