চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, নির্বাচন যথাসময়ে হবে: সালাহউদ্দিন আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদের কিছু ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে এবং স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতার মৃত্যুর পেছনেও এসব ষড়যন্ত্র থাকতে পারে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পরবে না বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সকল রাজনৈতিক দলই যথাসময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত সকল রাজনৈতিক দল নির্বাচন সফল করবে।

Banglabid

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ২৪ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সফর। এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। তারেক রহমানের এই সফরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে না বলেন তিনি।

আসন সমঝোতা প্রসঙ্গে তিনি জানান, বৃহত্তর রাজনৈতিক দলগুলোতে এ বিষয়ে অনেকের প্রত্যাশা থাকাই স্বাভাবিক। তবে দলের পক্ষে সবার প্রত্যাশা পূরণ করা সব সময় সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টি বোঝানোর চেষ্টা চলছে। আশা করি এ বিষয়ে সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, দলের ভেতরে শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই এখন প্রধান লক্ষ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনফ্যাসিবাদবিএনপিষড়যন্ত্রসালাহউদ্দিন আহমেদস্থায়ী কমিটির সদস্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিপু দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াসিন গ্রেপ্তার

পরবর্তী

সল্টলেক সিটিতে গির্জার সামনে গুলিবর্ষণ, নিহত ২

পরবর্তী

সল্টলেক সিটিতে গির্জার সামনে গুলিবর্ষণ, নিহত ২

তেল ছাড়াও যেসব মূল্যবান সম্পদ আছে ভেনেজুয়েলায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT