চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋতুপর্ণাকে নিয়ে যা বললেন উপদেষ্টা ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড়ের ছবি, হাসিমুখে হৃদয় চিহ্ন তৈরি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে দেশে ফিরেছে। প্রথম বারের মতো এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলবে সাউথ এশিয়ার চ্যাম্পিয়নরা। মিয়ানমার থেকে ইতিহাস গড়ে দেশে ফেরার দিনই রোববার গভীর রাতে মেয়েদের সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে। সেখানে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মিয়ানমার ম্যাচে জোড়া গোল করা ঋতুপর্ণা ভাসলেন ফারুকীর প্রশংসায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এই মধ্যরাতের সংবর্ধনা কেবল এক উদযাপন ছিল না- এটি ছিল একটি বার্তা, একটি অঙ্গীকার। বিজয়ী নারী ফুটবলাররা সাউথ এশিয়াকে জয় করে এখন এশিয়ান মঞ্চে, এক সময় বিশ্বের বুকেও অন্যতম শক্তি হওয়ার অঙ্গীকার তাদের।

সামনের পথচলায় মেয়েদের জন্য শুভকামনা জানিয়ে ফারুকী বলেছেন, ‘আপনারা সবাই দুর্দান্ত, আমি আপনাদের খেলা দেখেছি। কিছু দিন আগে মিয়ানমারের সঙ্গে জয়ের পর আমি লিখেছিলাম, এই মুহূর্তে আমার সবচেয়ে পছন্দের বাংলাদেশি ক্রীড়াবিদ ঋতুপর্ণা চাকমা। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আজ এখানে এসে ঋতুর কথা শুনে মনে হলো, আমি এটা পরিবর্তন করতে চাই। এই মুহূর্তে তিনি শুধু আমার পছন্দের বাংলাদেশি ক্রীড়াবিদই নন, তিনি এই এখন আমার ফেভারিট স্পোর্টস পার্সোনালিটি। আপনি যেভাবে বলেছেন, বাংলাদেশের মেয়েরা জানে কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে দৌড়াতে হয়, এটা অ্যামেজিং।’

হাতিরঝিলের এম্পিথিয়েটারের সংবর্ধনা অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমা বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে, এত কষ্ট করে মধ্যরাতে আমাদের স্বাগতম জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি তাবিথ আউয়াল স্যার এবং কিরণ ম্যাডামকে আমাদের সংবর্ধনা দেয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাব আমাদের সভাপতি স্যারকে।’

‘আমাদের যেসব সুযোগ সুবিধা লাগে, তিনি আমাদের সেভাবেই সুযোগ সুবিধা দিচ্ছেন, ভবিষ্যতেও দিয়ে যাবেন। আজকে আমরা এ পর্যায়ে এসেছি তা ছিল আমাদের দলগত প্রচেষ্টার ফল। ফুটবল কোনো ব্যক্তিগত খেলা না। আমরা বাংলাদেশের মেয়েরা জানি কিভাবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়।’

নারী ফুটবলারদের উপর বিশ্বাস রাখতে বলে ঋতুপর্ণা বলেছেন, ‘আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। আমরা শুধু এশিয়ায় নয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই।’

Reneta

২০২৬ সালের এশিয়ান কাপে খেলবে মোট ১২টি দল। এর মধ্যে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়াসহ চীন, জাপান, সাউথ কোরিয়ার মতো ফুটবল পরাশক্তি। এই টুর্নামেন্টটি একইসঙ্গে ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ কাপ এবং ২০২৮ অলিম্পিক গেমসের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে। শীর্ষ ৬টি দল সরাসরি বিশ্বকাপে যাবে, শীর্ষ ৮টি দল অলিম্পিকে জায়গা পাবে, সপ্তম ও অষ্টম দল আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের দ্বিতীয় সুযোগ পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআফঈদাঋতুপর্ণানারী ফুটবল দলফারুকীবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT