বাংলাদেশ

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফের ছবি, সবুজ প্রকৃতির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফের ছবি, সবুজ প্রকৃতির মাঝে, পেশাদার ও আত্মবিশ্বাসী মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। বর্তমানে দৈনিক সমকাল পত্রিকার পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন লেখক-সাংবাদিক ফারুক ওয়াসিফ। প্রজ্ঞাপন থেকে জানা যায়, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে জানানো হয় যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে।

বিষয়:পিআইবি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ফারুক ওয়াসিফ মহাপরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…