বেগুনক্ষেতে পানিসেচ দিতে গিয়ে সেচপাম্প চালুর সময় বিদ্যুৎস্পর্শে একজন কৃষক নিহত হয়েছেন।
আজ (১৭ মার্চ) রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া।
নিহত আব্দুল করিম (৪৫) ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি সেদিন নিজের বেগুন ক্ষেতে পানিসেচ দিতে নিজ বাড়ীর আঙিনায় বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি।
বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাশ্বর্তী ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










