চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় শেরপুরে কৃষক নিহত

হাকিম বাবুল হাকিম বাবুল
১:২৪ অপরাহ্ণ ২৯, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
অচেতন অবস্থায় মৃতদেহের পা, মৃতদেহের পাশে সাদা কাপড় ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ছামিদুল হক কেনা (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এছাড়াও হামলায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনিমুড়া নামাপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

ছামিদুল হক যোগিনীমুরা নামা পাড়া গ্রামের মৃত সায়েদ আলী মন্ডলের ছেলে।

Banglabid

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধে হত্যার ঘটনা ঘটে।  পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান তিনি। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদরের যোগিনীমুরা নামাপাড়া গ্রামের ছামিদুল হক কেনার সাথে প্রতিবেশি হারুন ও সিদ্দিক খলিফাদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ জমিতে শনিবার সকালে কলাগাছ লাগাতে যায় সিদ্দিক ও তার লোকজন। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালিয়ে মারপিট করে।

পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত ছামিদুল হক কেনার ছেলে পারভেজ মিয়াসহ তিনজন আহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

Reneta

জেলা হাসপাতালের জরুরী বিভাগের করতব্যরত চিকিৎসক ডা. আহসানুল মতিন সৈকত জানান, সকাল ৯টার দিকে ছামিদুল হক কেনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক নিহতজমি সংক্রান্ত বিরোধশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT