গোপালগঞ্জ

হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

সূর্যাস্তের সময় কৃষকের মাথা নিচু করে বসে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপপ্রবাহে একজন কৃষক সূর্যাস্তের সময় মাথা নিচু করে বসে আছেন, গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের মুকসুদপুরে জমিতে পাট নিংড়াতে গিয়ে হিটস্ট্রোকে মো. ইয়ার আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার ১ মে আনুমানিক সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইয়ার আলী মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের পশারগাতী গ্রামের মধ্যেপাড়ার বাসিন্দা।

এরআগে গত মঙ্গলবার গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেড়িকেল কলেজ হাসপাতালের ভিতরে হাবিবা নামে এক স্কুল শিক্ষিকা হিট স্ট্রোকে মারা যান। এ নিয়ে জেলায় হিটস্ট্রোকে দু’জনের মৃত্যু হলো।

ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর সাংবাদিকদের জানান, বুধবার সকালে নিজ জমিতে পাট নিংড়ানোর সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ইয়ার আলী খাঁন। স্থানীয় লোকজন দেখে তাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর দুপুরের পর তিনি ওই হাসপাতালে মারা যান।

বিষয়:গোপালগঞ্জ হিটস্ট্রোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…