চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতের সময় ঝড়ের দৃশ্য, আকাশে আলোচিত্রের ঝলক এবং ঝড়ের মধ্যে ঝোপঝাড় ও পাম গাছ।. Channel i News – চ্যানেল আই নিউজ
চুয়াডাঙ্গার রুদ্রনগরে বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নাজমুল হোসেন রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে পাওয়ারটিলার দিয়ে জমি চাষ করছিলেন নাজমুল। এ সময় হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






