বিনোদন

বিয়ের ছবিতে ফারিণ যেমন

ফারিণের বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ হতেই মুহূর্তে ভাইরাল

ফারিণের বিয়ের অনুষ্ঠানের সুন্দর ছবি, সেজে উঠেছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারিণের বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি, তিনি সুন্দর সাজে সেজে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ দিনের প্রেমিক শেখ রেজওয়ানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সোমবার বিকেলে নিজের ফেসবুকে রেজওয়ানের সাথে একটি ছবি দিয়ে সেই খবর ভক্ত অনুরাগীদের জানিয়েছেন ফারিণ! যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়!

বিয়ের অনুষ্ঠানে ফারিণের সুন্দর ঐতিহ্যবাহী শাড়ি ও অলংকার. Channel i News - চ্যানেল আই নিউজ ফারিণের শেয়ার করা ছবিতে তাকে দেখা যায় পুরো কনে সাজেই! লাল জামদানি শাড়ির পাশাপাশি চুড়ি আর টিকলিতে দারুণ ফারিণ, কিন্তু বরের মুখাবয়ব দেখা যায়নি।

বিয়ের পোশাক পরা নারী, সুন্দর সাজে, ফুলের পেছনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ তবে ফারিণ একটি ছবি প্রকাশ করলেও জাহিদ খান ব্রাইডাল মেকওভার পেজ থেকে দু’দফায় বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। যদিও সবগুলো ছবিই কনে ফারিণের!

এরইমধ্যে এই ছবিগুলোও শেয়ার করে শুভাকাঙ্ক্ষিরা অভিনন্দন জানাচ্ছেন ফারিণ ও রেজওয়ানকে। শুধু সাধারণ ভক্ত অনুরাগীরাই নয়, ফারিণের বিয়ের ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানাচ্ছেন শোবিজ অঙ্গনের মানুষেরাও।

বিয়ের পোশাক পরা ফারিণের সুন্দর ছবি, বাংলার ঐতিহ্যবাহী সাজে. Channel i News - চ্যানেল আই নিউজ সোমবার বিকেলে অভিনেত্রী ফারিণ জানান, গত ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে প্রেমিক শেখ রেজওয়ানের সাথে আকদ সম্পন্ন হয়েছে। তাদের সম্পর্কের বয়স সাড়ে ৮ বছর!

ফারিণ জানান, সবকিছু খুব দ্রুত হয়েছে। বর দেশের বাইরে কর্মরত। তিনি দেশে ফিরলে ধুমধাম আয়োজনে বন্ধু বান্ধব ও ইন্ডাস্ট্রির কলিগদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের কথাও জানান ফারিণ।

ফারিণ বিয়ের পোশাকে সুন্দর সাজে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ দীর্ঘ স্ট্যাটাসের বেশীর ভাগ জুড়েই জায়গা করে নিয়েছেন প্রেমিক শেখ রেজওয়ান। তার প্রতি নিজের মুগ্ধতা নিয়ে অকপট ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ খ্যাত এই অভিনেত্রী।

ফারিণ জানান, রেজওয়ানের সাথে তার প্রেমের শুরু কলেজ জীবন থেকে। অভিনয় জগতে পা রাখার পর জীবন দ্রুত বদলে যায়। আর এই সময়টাতেও ছায়া হয়ে পাশে ছিলেন রেজওয়ান।

বিষয়:অভিনন্দন অভিনয় চুড়ি জামদানি তাসনিয়া ফারিণ নাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…