বিনোদন

অবশেষে সময় মিললো তিন নায়িকার!

প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের ছবি, সিনেমা জী লে জারার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের ছবি, সিনেমা জী লে জারার প্রমোশনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১ সালে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে মুখ্য চরিত্রে নিয়ে ‘জি লে জারা’ চলচ্চিত্রের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ পরিচালক ফারহান আখতার। তবে তারপর থেকে বেশ কয়েকবার কাজ থমকে গেছে এই ছবির কাজ। কখনো করোনা তো কখনো তিন নায়িকার ডেট সমস্যা।

অবশেষে ফারহান আখতার জানালেন, তিন অভিনেত্রীর ডেট মিলেছে। অর্থাৎ, ছবিটির কাজ শুরু হচ্ছে। সম্প্রতি এক পডকাস্টে ফারহান আখতার শেয়ার করেছেন যে, কাস্ট ঘোষণা হওয়ার পরেও কীভাবে ‘জি লে জারা’ বিলম্বিত হতে থাকে। ফলস্বরূপ চলচ্চিত্র নির্মাতা ছবি না করারই সিদ্ধান্ত নেন।

কারণ প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফকে ছাড়া তিনি সেই ছবি করতে রাজি ছিলেন না। এমনকি মাঝে শোনা গিয়েছিল, ‘জি লে জারা’ চিরতরের জন্য বন্ধ করা হচ্ছে।

তবে এখন ডেকান ক্রনিকলের সঙ্গে একটি নতুন আড্ডায়, ফারহান নিশ্চিত করেছেন, ‘সত্যি বলতে, অভিনেতাদের তারিখ পাওয়ার চেষ্টা করা বেশ সমস্যার কাজ ছিল। তবে আমরা সবকিছু সমাধান করেছি। আমরা শিগগিরি কাজ শুরু করব’।

২০২৪ সালে ললানটপের সাথে কথা বলার সময়, আলিয়া ভাট ‘জি লে জারা’ সম্পর্কে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘প্রধানশিল্পীদের একসাথে তারিখ পাওয়া খুব কঠিন, কিন্তু সবার মাথায় এটা আছে যে ছবিটা বানাতে হবে’।

ফারহান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দিল চাহতা হ্যায়’ এর ২০ তম বার্ষিকীতে তিন নায়িকাকে নিয়ে এই ছবিটি ঘোষণা করেছিলেন। এই ছবির সঙ্গেই পরিচালকের আসনে ফেরার কথা ফারহানের।-ফিল্মফেয়ার

বিষয়:‘জি লে জারা’ আলিয়া ভাট ক্যাটরিনা কাইফ প্রিয়াঙ্কা চোপড়া ফারহান আখতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…