বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাতে দু’দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সম্পর্ক ও আগামীর সহযোগিতামূলক সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।







