চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে পা রেখেই এনসিবিকে ব্যঙ্গ করলেন শাহরুখপুত্র!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
বিনোদন
A A
Two men in black suits on stage with red curtains behind them. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম কাজেই এনসিবি-কে (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো) খোঁচা দিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান! তার পরিচালনায় তৈরি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দ্বিতীয় ঝলক প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে জল্পনা। একটি সংলাপকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।

২০২১ সালের ৩ অক্টোবর শাহরুখ-পুত্র আরিয়ানকে গ্রেপ্তার করেছিল এনসিবি। একটি ক্রুজ পার্টি থেকে মাদকযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। ২৫ দিন কারাগারে থাকার পরে ছাড়া পেয়েছিলেন তিনি।

২০২২ সালের মে মাসে সমস্ত রকমের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন আরিয়ান। সেই ঘটনার জন্যই কি সিরিজের ঝলকের শেষে রাখা হল এক বিশেষ সংলাপ?

Banglabid

সিরিজের প্রিভিউর সেই দৃশ্যে দেখা যাচ্ছে, কারাগার থেকে বেরিয়ে আসছেন সিরিজের অভিনেতা লক্ষ্য। তাকে দেখে এক পুলিশকর্মী বলেন, “চিন্তা করো না। ভিতরে থাকলে লোকজন আরও বেশি বিখ্যাত হয়ে যায়।”

এই সংলাপ শুনেই নেটাগরিকের বক্তব্য, এনসিবি-কেই খোঁচা দিয়েছেন পরিচালক আরিয়ান খান। বুধবার (২০ আগস্ট) এই সিরিজের দ্বিতীয় ঝলক প্রকাশ্যে এসেছে।

Bohot hard. Aur bohot heart bhi ❤️‍🔥🎬
Watch The Ba***ds of Bollywood, out 18 September, only on Netflix.#TheBadsOfBollywoodOnNetflix pic.twitter.com/BelJPtCt99

— Netflix India (@NetflixIndia) August 20, 2025

Reneta

‘দ্য ব্যাডস অব বলিউড’ এর প্রিভিউ অনুষ্ঠানের মঞ্চে এই দিন আরিয়ানের পাশে ছিলেন শাহরুখ ও গৌরী।

মঞ্চে নিজের ছেলেকে নিয়ে শাহরুখ বলেন,“এই দেশ আমাকে ৩০ বছর ধরে বিনোদন দেওয়ার সুযোগ করে দিয়েছে। আজ আমার জন্য একটি বিশেষ দিন, কারণ আমার ছেলে আজ প্রথমবারের মতো এই জগতে পা রাখছে। সে খুব ভালো ছেলে, পরিশ্রমীও বটে। আমরা তাকে শুধু দুইটি শিক্ষা দিয়েছি—বক্স অফিস সাফল্য নিশ্চিত নয়, সমালোচকদের প্রশংসাও নিশ্চিত নয়। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, অনুগ্রহ করে তাকে তার থেকেও ১০, ২০, ৩০… এমনকি ১৫০ শতাংশ ভালোবাসা দিন।”

সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান। সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই হইহই পড়ে গিয়েছিল সমাজমাধ্যমে। অনুরাগীরা দাবি করেছিলেন, আরিয়ানের মধ্যে শাহরুখের ছায়া দেখা যাচ্ছে। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিংহ। নতুন ঝলকে সালমান খান, করণ জোহর ও রণবীর সিংহকেও দেখা গিয়েছে।- ইডিবা ও ফ্রি প্রেস জার্নাল 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'দ্য ব্যাডস অব বলিউড'আরিয়ান খানএনসিবিশাহরুখ পুত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT