আন্তর্জাতিক

করাচির কবরস্থানের দুরবস্থা নিয়ে ফেসবুক পোস্ট ভাইরাল

করাচির কবরস্থানে অব্যবস্থাপনা ও অপ্রশস্ততা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কবরস্থানের দুরবস্থা

পাকিস্তানের করাচি শহরের একটি কবরস্থানের দুরবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) আলোচিত ওই পোস্টে দাবি করা হয়, করাচির কিছু কবরস্থানে নর্দমার দূষিত পানি ঢুকে পড়েছে, ফলে কবরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছিল বলে দেখা যায়।

করাচির কবরস্থানের দুরবস্থা

পোস্টে একটি ভিডিওর বর্ণনা তুলে ধরে বলা হয়, কবরের ভেতরের স্ল্যাব ভেঙে গেছে এবং নোংরা নর্দমার পানি সরাসরি কবরের মধ্যে প্রবেশ করেছে। ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, এগুলো কোনো এআই-নির্মিত ভিডিও নয়। রাজনৈতিক মতভেদ ভুলে একজন মুসলমান ও একজন মানুষ হিসেবে করাচির এই পরিস্থিতি নিয়ে ভাবা উচিত। পোস্টে আরও দাবি করা হয়, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নগর সংকটের কারণে করাচির সাধারণ মানুষের পাশাপাশি কবরস্থানগুলোর অবস্থাও শোচনীয় হয়ে উঠেছে।

বিষয়:ফেসবুক পোস্ট ভাইরাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…