চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলিয়ান তারকা পাকুয়েতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বিরোধপূর্ণ মুহূর্তে ফুটবল খেলোয়াড়ের অঙ্গভঙ্গি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্টহ্যামের মিডফিল্ডার লুকাস পাকুয়েতার স্পট ফিক্সিংয়ের অভিযোগের সত্যতা পেয়েছে ইংলিশ ফুটবল এসোসিয়েশন (এফএ)। ২০২৩ সালের আগস্ট থেকে পাকুয়েতার বিরুদ্ধে ম্যাচ পাতানোর মামলার অনুসন্ধান চলছিল। পাকুয়েতার বিরুদ্ধে দায়ের করা মামলার সব শুনানি শেষ হয়েছে চলতি বছরের এপ্রিলে। অভিযোগের সত্যতা পাওয়ায় ব্রাজিলিয়ান তারকাকে আজীবন নিষিদ্ধে করতে চাচ্ছে এফএ ।

গণমাধ্যমের খবর, পাকুয়েতার সর্বোচ্চ শাস্তি বহালে আবারও পর্যবেক্ষণ করা হতে পারে। যদিও তার ক্লাব ওয়েস্টহ্যাম, এফএ ও পাকুয়েতার আইনী দল এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ ঘিরে তার বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয়। এ ম্যাচগুলো পাকুয়েতা খেলেছিলেন ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটির, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, একই বছরের ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে।

Banglabid

এছাড়া দুই দফায় অনুসন্ধানে সাহায্য না করায় এফএ রুল ৩ এর আওতায় অভিযুক্ত হন পাকুয়েতা। এফএ রুল ২ এর আওতায় তথ্য-উপাত্ত চালাচালির অভিযোগ আসে তার বিরুদ্ধে।

পাকুয়েতা অনুসন্ধান চলাকালে বলেছিলেন, ‘আমি খুব আশাহত ও অবাক হয়েছি। নয় মাস ধরে অনুসন্ধানের প্রতিটি পদক্ষেপে সাধ্য মত সকল তথ্য দিতে সাহায্য করেছি। অভিযোগ সত্য নয়, এসব থেকে নিজেকে সরিয়ে আনতে প্রতিনিয়ত লড়ে যাচ্ছি।’

ওয়েস্টহ্যামের হয়ে লন্ডনে পাকুয়েতা খেলতে আসেন ২০২২ সালের আগস্টে। ফ্রান্সের ক্লাব লিঁও থেকে সাড়ে ৩৬ মিলিয়ন খরচ করে এ মিডফিল্ডারকে এনেছিলো লন্ডনের ক্লাবটি। অভিষেক মৌসুমেই হ্যামার্সদের হয়ে জেতেন উয়েফা কনফারেন্স লিগ।

Reneta

ওয়েস্টহ্যামের হয়ে তিন মৌসুম খেলেছেন ব্রাজিলিয়ান পাকুয়েতা। ১২০ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্টহ্যামলিড স্পোর্টসলুকাস পাকুয়েতাস্পট ফিক্সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদ্যমী ও দেশপ্রেমিকদের নিয়ে ‘গ্রোথ ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু

পরবর্তী

ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা

পরবর্তী
জাতিসংঘে মহাসচিবের ভাষণ, বিশ্ব শান্তির আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতায় জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা

ভোলা বন্যা পরিস্থিতিতে মানুষ ও পরিবার ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জোয়ারের তাণ্ডবে বিধ্বস্ত ভোলা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT