চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান বাটের আক্রমণের মুখে আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের কলঙ্কিত সাবেক অধিনায়ক সালমান বাট দাবি করেছেন, ২০১৬তে টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় তার জাতীয় দলে ফেরার রাস্তা আটকে দিয়েছিলেন আরেক সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে দলে ফেরার দ্বারপ্রান্তে ছিলেন বলে দাবি তার।

বাট বলছেন, ভারতে হওয়া ওই বিশ্বকাপে পাকিস্তান দলে প্রায় নির্বাচিত হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষমুহূর্তে আফ্রিদিই তার দলে ফেরা আটকে দেন। ২০১৫তে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেন বাট।

পাকিস্তানি একটি টেলিভিশন চ্যানেলের টক শো’তে বাট বলেন, ‘তৎকালীন হেড কোচ ওয়াকার ইউনুস ও ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ার আমাকে জাতীয় ক্রিকেট একাডেমিতে ডেকে নেটে আমার ফিটনেসও পরীক্ষা করেছিলেন। ওয়াকার ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, পাকিস্তানের হয়ে আবার খেলতে তুমি মানসিকভাবে প্রস্তুত কিনা? আমি বলেছিলাম খুবই প্রস্তুত।’

৩৪ বছরের বাট দাবি করেছেন, দলের ফেরার জন্য সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু তখনকার অধিনায়ক আফ্রিদি সব আটকে দেন।

‘আমি জানি না তাকে কী করে অনুপ্রাণিত করা যেত। কিন্তু আমি তার কাছে যাইনি বা কথা বলিনি। আমি মনে করি এটা সঠিক ছিল না। যা জানি তা হল, ওয়াকার এবং ফ্লাওয়ার আমাকে বলেছিল যে আমি বিশ্বকাপ খেলছি। কিন্তু আফ্রিদিই প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।’ বাটের সোজাসাপ্টা কথা।

বিশ্বকাপে খুবই বাজে পারফর্ম করে পাকিস্তান। এরপরই নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন ওয়াকার ও আফ্রিদি।

Reneta

বাট বলছেন, কোনো একজন খেলোয়াড় ব্যক্তিগতভাবে আরেকজন খেলোয়াড়ের দলে প্রত্যাবর্তন আটকাতে পারেন না।

২০১৭তেও আরেকবার দলে ফেরার সুযোগ এসেছিল বাটের সামনে। কিন্তু সেসময় পিএসএলে স্পট ফিক্সিংয়ে খবর বের হওয়ায় সে যাত্রায়ও আটকে যায় তার দলে ফেরা। এমনটাই দাবি বাটের।

২০১০’র আগস্টে ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিংয়ে ধরা পড়েন তৎকালীন অধিনায়ক সালমান বাট ও দুই পেসার মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ আমির। সবধরনের ক্রিকেট থেকে পাঁচ বছর নিষিদ্ধ হন তারা। পরে শাস্তি ভোগ করে আমির দলে নিয়মিত হলেও ভাগ্য খোলেনি বাট-আসিফের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিপাকিস্তানি স্পট ফিক্সিংলিড স্পোর্টসসালমান বাটস্পট ফিক্সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT