চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার সিটিকে হারিয়ে ১৩তম শিরোপা ইউনাইটেডের

এফএ কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ২৫, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

এমন একটি দিনের অপেক্ষাতেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা। প্রায় সবকিছু হারাতে বসা ইউনাইটেড সমর্থকরা এদিন হয়তো প্রাপ্তির আশা নিয়েই বসেছিলেন ওয়েম্বলি’র গ্যালারিতে। হতাশ হতে হতে এবার আর তাদের হতাশায় ডুবায়নি টেন হাগের দল। ইংল্যান্ডের ফুটবলে দুর্দান্ত ছন্দে থাকা নগর প্রতিদ্বন্দী ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের ১৩তম শিরোপা ঘরে তুলেছে ইউনাইটেড।

গতবছরও এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড-সিটি। সেবার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল গার্দিওলার দল। এবার একই ব্যবধানে সিটিজেনদের হারিয়ে সেই প্রতিশোধও নেয়া হয়ে গেল রেড ডেভিলদের।

ওয়েম্বলিতে লিড ধরে রেখেই জিতেছে ইউনাইটেড। আলেজান্দ্রো গার্নাচো রেড ডেভিলদের এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান কোবি মাইনু। শেষ দিকে সিটির হয়ে একমাত্র গোলটি করেন জেরেমি ডকু।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সিটিকে চেপে ধরার চেষ্টা করে ইউনাইটেড। চাপে অনেকটা এলোমেলো হয়ে যায় সিটির রক্ষণভাগ, ভুলও করতে শুরু করে টানা চারবার লিগ শিরোপা জেতা দলটি। তেমনই একটি ভুলের সুযোগ কাজে লাগিয়ে রেড ডেভিলদের লিড এনে দেন আর্জেন্টাইন তরুণ তারকা গার্নাচো।

ম্যাচের ৩০ মিনিটে ইউনাইটেডের মাঝমাঠ থেকে উড়ে আসা বল বাঁচাতে পোস্ট ছেড়ে আসেন গোলরক্ষক স্টেফান ওর্তেগা। মাঝমাঠ থেকে দৌড়ে আসা গাভার্দিওল হেডে ব্যাকপাস দিতে গেলে বল ওর্তেগার মাথার উপর দিয়ে যায়। সেই বলকে জালে পাঠান গার্নাচো।

৮ মিনিট পর সিটির জালে বল পাঠান র‌্যাশফোর্ড। অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। পরের মিনিটেই ব্যবধান বাড়ান কোবি মাইনু। ব্রুনো ফের্নান্দেজের বাড়ানো বলকে গোলে পরিণত করেন মাইনু। ২-০ গোলের ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

Reneta

পিছিয়ে পড়া সিটি বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। তবে কাঙ্খিত গোলের দেখা পেতে বড্ড দেরি হয়ে যায় তাদের। বেশ কয়েকটি সুযোগ বিফলে যাওয়ার পর গোলের দেখা মেলে ৯৭ মিনিটে। ডকু জোরালো শট ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার হাতে লেগে জালে জড়ায়। পরে যোগ করা সময় মিলিয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় সিটিজেন ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডএফএ কাপগার্দিওলাটেন হাগফাইনাললিড স্পোর্টসসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT