চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
জেল খাটার শেকল ও হাতকড়া, বাংলাদেশের কারাগার. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁচ লাখ টাকা গ্রহণের ঘটনায় তিনজনকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন—এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা।

শুক্রবার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল মালেক খান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Banglabid

এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে এ এইচএম নোমান রেজাকে বিমান বন্দর থানার সামনে থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী রাত ৩টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমান বন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেন। বাদীর ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী বিভিন্নভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করেন। শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি সাড়ে চার লাখ টাকা দিতে বলেন তারা। অন্যথায়, ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামিউত্তরা পশ্চিম থানাকারাগারগ্রেপ্তারচাঁদাবাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT