জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে দেশের অভ্যন্তরে রাজপথে যখন বুলেটের মুখোমুখি ছাত্র-জনতা, ঠিক তখন সীমান্তের ওপারে বিশ্বজুড়ে গড়ে উঠেছিল আরেক তীব্র প্রতিরোধ। দেশের ভেতরে ইন্টারনেট বন্ধ করে যখন সত্য চেপে রাখার চেষ্টা চলেছিল, তখন বিশ্বমঞ্চে সত্যের প্রধান মুখপাত্র হয়ে উঠেছিলেন প্রবাসীরা। রাজপথের বিক্ষোভ, রেমিট্যান্স শাটডাউন আর কূটনৈতিক চাপের মধ্য দিয়ে অভ্যুত্থানে বড় ভিত্তি গড়ে দিয়েছিলেন প্রবাসীরা।






