আন্তর্জাতিক

মস্তিষ্কে আঘাতপ্রাপ্তদের ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী

Abstract colorful sculpture with black, gray, orange, and blue hues. Channel i News - চ্যানেল আই নিউজ

Abstract sculpture with vibrant colors and irregular shapes displayed against a white background. Channel i News – চ্যানেল আই নিউজ

লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী একটি চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে যারা মস্তিষ্কে বিভিন্নভাবে আঘাত পেয়ে সংক্রমক রোগে আক্রান্ত হয়েছেন বা স্ট্রোক করেছেন তাদের শিল্পকর্ম স্থান পেয়েছে।

লন্ডনের বাবরিক্যান নামক বৃহত্তম সাংস্কৃতিক কেন্দ্র তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা এবছর আয়োজন করেছে ‘ডিফারেন্টলি ভ্যারিয়াস’ নামক চিত্র প্রদর্শনী। যারা মস্তিষ্কের বিভিন্নভাবে আঘাত পেয়ে সংক্রমক রোগে আক্রান্ত বা স্ট্রোক করেছেন কেবল তাদেরই শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।

দুই ব্যক্তি পেইন্টিং করে হাসি মুখে আনন্দিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখানে যারা তাদের কাজ প্রদর্শন করছেন তারা হলেন ক্রিস মিলার, ইয়োকাবেট মেকুরিয়া এবং বিলি মান। তারা বলছেন, তাদের এই শিল্পকর্মের প্রদর্শনী হবে তা কখনোই আশা করেননি। এই কাজের মাধ্যমে তারা এখন অনুভব করছেন জীবন নানাভাবে উপভোগ করা যায়।

প্রদর্শনীটি বারবিকান আর্ট সেন্টার এবং একটি দাতব্য সংস্থার চার বছরের চেষ্টার ফল। তাই আয়োজকরা মনে করছেন, এই চিত্র প্রদর্শনী বিভিন্ন মানসিক বা মারাত্মক রোগে আক্রান্ত মানুষদের বেঁচে থাকার একটি শক্তি হিসেবে কাজ করবে।

বিষয়:চিত্র প্রদর্শনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…