বাংলাদেশ

বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব গভীর হচ্ছে: চীনের রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে সফররত অবস্থায় কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে সফররত অবস্থায় বাংলাদেশের কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রমেই বাংলাদেশ এবং চীনের বন্ধুত্ব গভীর হচ্ছে বলে মনে করছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ ২৭ নভেম্বর সোমবার বিকেলে রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, গত ১০ বছরে বাংলাদেশের সাথে চীনের সহযোগিতা অনেক বেড়েছে। দিন দিন আরও বাড়বে। তিনি জানান, দুই দেশের তরুণদের দক্ষ করতে কাজ করছে চীন।

এসময় রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি শিক্ষার্থীরা যেন চীনে গিয়ে পড়ালেখা করতে পারে, সেজন্য বাংলাদেশের সাথে চীনের যাতায়াত ব্যবস্থা আরও সহজ করার চেষ্টা চলছে।

বিষয়:ইয়াও ওয়েন চিত্র প্রদর্শনী চীন চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত শিল্পকলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…