চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় অ্যাডভেঞ্চার সিনেমার ইতিহাস বদলে দিবে এই ছবি!

রাজামৌলির পরিচালনায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
বিনোদন
A A
Three Bangladeshi celebrities in casual and glamorous attire. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগাধীরা, ইগা, বাহুবলী ফ্র্যাঞ্চাইজি এবং আরআরআর-এর ঐতিহাসিক সাফল্যের পর, এসএস রাজামৌলি প্রস্তুত তার পরবর্তী পরিচালনার জন্য। যেটি হতে যাচ্ছে একটি জঙ্গল-অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা!

আর এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন সুপারস্টার মহেশ বাবু। ছবিতে প্রধান নারী চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। বর্তমানে ছবির শুটিং চলছে, আর সূত্র বলছে, এসএস রাজামৌলি ভারতীয় সিনেমার সবচেয়ে বড় কল্পনাদৃশ্যকে বাস্তবে রূপ দিতে ব্যস্ত!

কাশির ঐতিহ্যের সাথে মিশে থাকবে ছবির গল্প?
সূত্রের খবর, এসএস রাজামৌলির এই ছবি ভারতীয় ইতিহাসের গভীরে প্রোথিত, যার সঙ্গে থাকবে পুরাণের উপাদান। ছবির মূল সংঘাত শুরু হবে ভারতীয় পুরাণের পবিত্র নগরী কাশিতে, যা ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে। চিত্রনাট্যের প্রয়োজন অনুযায়ী, কাশির ঐতিহাসিক পরিবেশ হায়দরাবাদে বিশাল সেট তৈরি করে পুনর্নির্মাণ করা হবে, কারণ বাস্তব লোকেশনে এত বড় মাপের সিনেমার শুটিং করা কঠিন।

ভারত ও আফ্রিকার কল্পনাতীত লোকেশনে অ্যাডভেঞ্চার?
পরিচালক এসএস রাজামৌলি ছবির জন্য বাস্তব বনাঞ্চল, নদী, গুহাসহ বিভিন্ন বৈচিত্র্যময় স্থানে শুটিংয়ের পরিকল্পনা করেছেন। ভারত ও আফ্রিকার কিছু অজানা লোকেশন অন্বেষণ করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক অনন্য সিনেম্যাটিক অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

প্রিয়াঙ্কার বলিউডে প্রত্যাবর্তন
মহেশ বাবু ও পৃথ্বীরাজ ইতোমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন, আর মঙ্গলবার (১১ মার্চ) থেকে ওড়িশায় ছবির মূল জঙ্গলের দৃশ্যের শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন পর এটি হবে প্রিয়াঙ্কার ভারতে প্রত্যাবর্তনের সিনেমা। সূত্রের মতে, “প্রিয়াঙ্কা বড় পরিসরে নিজ দেশে ফিরছেন, আর এই বিশ্বমানের সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তনের চেয়ে ভালো কিছু হতে পারে না।”

বিশ্বমানের স্টুডিওর প্রযোজনায় আসছে এই ছবি?
এই সিনেমা উপস্থাপন করবে একটি আন্তর্জাতিক স্টুডিও, কারণ এটি বিশ্বমানের ভারতীয় চলচ্চিত্র হিসেবে তৈরি হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ছবির ঘোষণা কয়েক মাসের মধ্যে আসবে, আর এটি ২০২৭ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত হয়েছে। মহেশ বাবু, প্রিয়াঙ্কা ও পৃথ্বীরাজ ছাড়াও আরও বড় বড় অভিনেতাদের এই সিনেমায় নেওয়া হয়েছে, যদিও তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। –পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইগাএসএস রাজামৌলিপৃথ্বিরাজপ্রিয়াঙ্কাবাহুবলীভারতীয়মহেশবাবুমাগাধীরাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৬ দেশের বিরোধীতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ৩১, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT