চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছর নয়, আসছে বছর মুক্তি পাবে ‘পুষ্পা টু’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
বিনোদন
A A
অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রের দৃশ্য, সিনেমার সেটে একত্রিত দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালে মুক্তি প্রাপ্ত ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। কথা ছিল চলতি বছরই মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’। কিন্তু শেষমেশ সেটি আর হচ্ছে না বলে খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

যদিও এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্টদের তরফ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “পরিচালক সুকুমার সিনেমাটি খুব যত্ন নিয়ে নির্মাণ করছেন। এজন্য তার আরো সময় প্রয়োজন। মূলত সেকারণেই ২০২৪ সালের মে মাসের আগে মুক্তি পাবে না ‘পুষ্পা টু’।’’

২০২২ সালের শুরুর দিকে ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করেন পরিচালক সুকুমার। কিন্তু গল্পে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। তারপর চিত্রনাট্য নিয়ে কাজ করেন। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের শেষের দিকে ক্যামেরা ওপেন করেন নির্মাতারা।

Banglabid

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।

সূত্র: পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'পুষ্পা: দ্য রুল'আল্লু অর্জুনতেলেগুপুষ্পা টুবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT