চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থ্রি ইডিয়টস’ এর পর এবার আসছে ‘ফোর ইডিয়টস’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডের অন্যতম আইকনিক সিনেমার একটি ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল আসবে। তবে এবার পাওয়া গেল নতুন এক খবর, যা নিয়ে দর্শকের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।

কেননা আমির খান অভিনীত এই কালজয়ী সিনেমার দ্বিতীয় কিস্তির নাম হতে যাচ্ছে ‘ফোর ইডিয়টস’। আর ছবির নাম অনুযায়ী এবার পুরনো তিন বন্ধুর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের আরও একজন প্রথম সারির জনপ্রিয় তারকা।

ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, এই মুহূর্তে ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সঙ্গে খোঁজা হচ্ছে চার নম্বর ইডিয়ট চরিত্রকেও। ছবির নাম অনুযায়ী র‍্যাঞ্চো, রাজু ও ফারহানদের সঙ্গে যোগ হবে নতুন এক নাম, যদিও সেটি এখনও চূড়ান্ত হয়নি।

তবে এটি শোনা যাচ্ছে, বলিউডের একজন প্রথম সারির জনপ্রিয় তারকা থাকতে পারেন চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে। খবরটি পেতেই দর্শকদের অনেকে সামজিক মাধ্যমে বিভিন্ন অভিনেতাদের নাম বলছেন। তাদের মধ্যে অনেকে ধারণা করে লেখেন, সম্ভবত এই চরিত্রে রণবীর কাপুর ভালো একটা সিলেকশন হতে পারে। যদিও নির্মাতার পক্ষ থেকে এখনও চতুর্থ অভিনেতার নাম চূড়ান্ত করা হয়নি।

থ্রি ইডিয়টসের সিক্যুয়েলে মূল তিন অভিনেতা আমির খান, আর মাধবন এবং শারমান জোশি তাদের পুরনো চরিত্রেই ফিরছেন। সিনেমাটিকে আরও বড় পরিসরে দর্শকদের সামনে হাজির করতেই চতুর্থ ইডিয়টকে সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে নির্মাতার একটি সূত্র।

জানা গেছে, ২০০৯ সালে মুক্তি পাওয়া মূল সিনেমার অভিনয়শিল্পীদের প্রায় সবাইকেই এই সিক্যুয়েলে দেখার সম্ভাবনা রয়েছে। তিন বন্ধুর পাশাপাশি কারিনা কাপুর খানও তার চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে। নির্মাতারা নিশ্চিত করছেন যে, সিক্যুয়েলটি কেবল নামমাত্র পরবর্তী অংশ হবে না, বরং প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্পের বুনন আরও আকর্ষণীয়ভাবে শুরু হবে। – পিঙ্কভিলা

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ফোর ইডিয়টস'‘থ্রি ইডিয়টস’আমির খানরাজকুমার হিরানিসিকুয়েলসিক্যুয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT