আদালত

সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ পুলিশ সদস্যের সমাবেশ, রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় বাংলাদেশ পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে উপস্থিত, জনসমাগমের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে নূরুল ইসলাম সুজনকে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়:৩ দিনের রিমান্ড মঞ্জুর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…