আদালত

সাবেক এমপি সাইফুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনালের

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা ঐতিহাসিক ভবন, গাছপালা ও উদ্যানের সুন্দর দৃশ্য, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আসামীদের গ্রেফতারে প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এবিং আগামী ২৬ জানুয়ারি এদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এসময় ট্র‍্যাইব্যুনালে অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…