প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে দেশে এমন একটি কর্মমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে শুধু সনদ প্রদানই নয়, মানবসম্পদও সৃষ্টি করা হবে। রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিনির্ভর ও বাস্তবসম্মত শিক্ষার বিকল্প নেই।
