চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হয়রানিমূলক পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশি রাজনীতিবিদরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

‘আমার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, সেটার খুব একটা ভিত্তি নেই। ভিত স্ট্রং না দেখেই কিন্তু আমাকে আজকে জামিন দেয়া হয়েছে। আমার আইনের উপর আস্থা আছে, আশা করছি এসব কারণে শিল্পীরা আর হয়রানির শিকার হবে না। শুধু এখন নয়, ভবিষ্যতেও।’

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন রাফিয়াত রশিদ মিথিলা।

আগাম জামিন পাওয়ার পর এদিন আদালতে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিথিলা। কোন বিশ্বাসে ইভ্যালিতে যুক্ত হয়েছিলেন তিনি, এমন প্রশ্নে মিথিলা জানান, ‘আমি যখন ইভ্যালিতে যুক্ত হয়েছি তার আগেই সেই প্রতিষ্ঠানের ৪০ লাখ গ্রাহক ছিলো। সেই মানুষগুলো যেভাবে আস্থা রেখেছে, আমিওতো সেভাবেই আস্থা রেখেছি।’

Banglabid

এসময় হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষা পেয়েছেন বলেও জানান মিথিলা। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই অসম্ভব হয়রানির ভেতর দিয়ে গিয়ে আমি যেটা শিখলাম, আমাদের আর্টিস্টদের সাপোর্ট করার জন্য সেভাবে আইনজীবী নেই। মিডিয়ার এসব ইস্যু ডিল করার জন্য প্রপার এজেন্সি নেই, আমাদের ম্যানেজার নেই। এগুলো আমাদের ইনডিভ্যিজুয়ালি ডিল করতে হয়। এগুলোর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি একশোর উপর ব্র‌্যান্ড এনডোর্স করেছি, যেগুলো অনেক বড় বড় ব্র‌্যান্ড বাংলাদেশের। এই ধরনের একটা হয়রানিমূলক পরিস্থিতির জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।’

ইভ্যালির সাথে যুক্ত হওয়া তবে কি ভুল ছিলো? সাংবাদিকদের করা এমন প্রশ্নে মিথিলা বলেন, ‘এতো হয়রানি পরিস্থিতি মোকাবেলা করা আমি ডিজার্ভ করি না।’

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে উপস্থিত জামিন চাইলে আদালত মিথিলা সহ অভিনেত্রী শবনম ফারিয়ার আট সপ্তাহের আগাম জামিন দেন। আদালতে শবনম ফারিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, জেসমিন সুলতানা। রাফিয়াত রশিদ মিথিলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক।

Reneta

গেল ৪ ডিসেম্বর তাহসান খান, মিথিলা এবং শবনম ফারিয়া সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। আর শবনম ফারিয়া ছিলেন প্রধান জনসংযোগ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতইভ্যালিমামলামিথিলালিড বিনোদনশবনম ফারিয়াহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগাম জামিন পেলেন মিথিলা-ফারিয়া

পরবর্তী

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে টাঙ্গাইলে ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী
দুই পুলিশ সদস্যের সঙ্গে একজন ব্যক্তি হ্যান্ডশেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে টাঙ্গাইলে ভাসুরকে যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

‘আমাদের নির্বাচন আমরা করবো, যুক্তরাষ্ট্রের পরামর্শে নির্বাচন করবো নাকি?’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT