অ্যানফিল্ডে গত সপ্তাহে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে ১-০ গোলের জয়েও তাই হয়নি শেষ রক্ষা। দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানের হারে ইউরোপা লিগ থেকে অলরেডরা বিদায় নিয়েছে। সেমিফাইনালের টিকিট কেটেছে ইতালিয়ান ক্লাব আটালান্টা।
গিউইস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে খেলার সপ্তম মিনিটেই অতিথিরা গোলের দেখা পায়। ডি বক্সের ভেতর মাত্তিও রুগেরির হাতে বল লাগায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সালাহ।
৭০ শতাংশেরও বেশি সময় বলের নিয়ন্ত্রণ রাখলেও আর ব্যবধান বাড়াতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। তাতেই ইংলিশ জায়ান্টদের বিদায় ঘণ্টা বেজে যায়।







