ফুটবল

খেলোয়াড়ি জীবনের ‘সেরা’ দিনটি পেয়ে গেছেন স্পেন কোচ

স্পেন কোচের দৃঢ় চেহারা ফুটবল ম্যাচের সময় স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেন কোচের দৃঢ় চেহারা ফুটবল ম্যাচের সময় স্টেডিয়ামে, দর্শকদের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবারের আসরে শুরু থেকেই ছন্দে ছিল স্পেন। অপরাজিত থেকে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। প্রতিযোগিতায় চারবার ট্রফি জিতে ইউরোর ইতিহাসে এখন সেরা দে লা ফুয়েন্তে বাহিনী। দিনটিকে খেলোয়াড়ি জীবনের সেরা বলছেন স্পেনিয়ার্ড কোচ।

শিরোপা জয়ের পথে স্বাগতিক জার্মানি, ইতালি এবং টুর্নামেন্ট শুরুর আগে থেকে ফেভারিট তকমা নিয়ে খেলতে আসা ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে স্পেন। শিরোপা জয়ের পর দে লা ফুয়েন্তে বলেছেন, ‘এমন নয় যে আমরা টুর্নামেন্টের শুরুতে নিজেদের ফেভারিট ভেবেছিলাম, তবে অনুভব করেছি টুর্নামেন্ট জেতার মতো অবস্থানে ছিলাম এবং শেষপর্যন্ত সেটা করতে পেরেছি।’

‘কী একটি দিন, সম্ভবত আমার খেলোয়াড়ি জীবনের সেরা। এই মুহূর্তে আমরা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সজ্জিত দল। এই দল নিয়ে আমি গর্বিত। এই খেলোয়াড়রা ইতিহাস তৈরি করেছে এবং তাদের এখনও অনেকদূর যেতে হবে।’

জার্মানিতে ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের জয়ের ম্যাচে গোল করেছেন দুই তরুণ নিকো উইলিয়ামস ও ওয়েরজাবাল। তরুণ জুটির দুরন্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে একযুগ পর আবারও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবশেষ ২০১২ সালে শিরোপা জিতেছিল দলটি।

বিষয়:ইউরো-২০২৪ ইংল্যান্ড দে লা ফুয়েন্তে লামিন ইয়ামাল স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…