চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জানি, ফুটবলে এখন আর আমি অনেক বছর নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

৩৯ বছর বয়সেও প্রতিপক্ষ রক্ষণে ভয়ঙ্কর রূপ দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যার কাছে বয়স কেবল একটা সংখ্যা। জাতীয় দল জার্সিতে এখনও দারুণ উপভোগ করছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। এই বয়সেও মাঠ মাতিয়ে রাখতে পারাটা নিজের জন্য বড় একটি উপহার, মনে করছেন পর্তুগিজ মহাতারকা।

ইউরোর প্রস্তুতিপর্বে মঙ্গলবার রাতে ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। জোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেয়ার পর জোড়া গোল করেন রোনালদো।

আলোচনায় আছে ২০০৪ সালে প্রথম ইউরো ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়া রোনালদো হয়তো এবারের আসর খেলে অবসর নেবেন। তার কথাতেও মিলেছে একই সুর। বলেছেন, ‘আমি জানি, ফুটবলে এখন আর আমি অনেক বছর নেই।’

‘বছরের পর বছর ধরে খেলতে পারাটা একটা বড় উপহার। ৩৯ বছর বয়সে এসে আমি এখন প্রতিবছর নিজেকে উপভোগ করি। বিশেষ করে জাতীয় দলের হয়ে খেলা। আমার জীবনের একটি অন্যতম সেরা ভালোবাসা জাতীয় দল। এখন একটাই স্বপ্ন, ইউরো জেতা।’

‘জাতীয় দলের হয়ে খেলা আমার কাছে আবেগ, ভালোবাসা। যেকোনো খেলাই বিশেষ। তবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে আমি ষষ্ঠবারের মতো খেলতে চলেছি, এটি রেকর্ডও। ২০০৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অভিষেক বা এখন আবারও খেলতে চলেছি, এই অনুভূতি সবসময় গর্বের ও আবেগের। এরচেয়ে ভালো কিছু হতে পারে না।’

মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল। গ্রুপে তুরস্ক ও অভিষেক হওয়া জর্জিয়া তাদের অন্য দুই পতিপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো-২০২৪পর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি

মে ১১, ২০২৬

উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

মে ১১, ২০২৬

মধ্যরাতে দেশে ভূমিকম্প অনুভূত

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT