চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল দলে রোনালদো-পেপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রবের্তো মার্টিনেজ। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং অভিজ্ঞ পেপে দলে জায়গা পেয়েছেন।

আগামী ২৩ মার্চ লিচেনস্টেইন এবং তিন দিন পর লুক্সেমবার্গের বিপক্ষে ইউরো-২০২৪ মিশন শুরু করবে পর্তুগাল।

কাতার বিশ্বকাপে কোচ ফের্নান্দো সান্তোস শেষ দুটি খেলার জন্য রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে আলোচনার ঝড় তুলেছিলেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগালকে বিদায় নিতে হয়।

স্বাভাবিকভাবেই ধরে নেয়া হয়েছিল ৩৭ বর্ষী রোনালদোর জাতীয় দলের অধ্যায় শেষ হতে চলেছে। তবে সান্তোসের উত্তরসূরি মার্টিনেজ সিআর সেভেনের উপর নিজের আস্থার কথাই বললেন।

ক্রিস্টিয়ানো রোনালদো এমন এক খেলোয়াড়, যে জাতীয় দলের জন্য অনেক প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিস্টিয়ানোর মতো একজন খেলোয়াড় অভিজ্ঞতা নিয়ে আসে। সে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমি বয়স বা অন্যান্য দিক বিবেচনা করি না। আমি মনে করি ক্রিস্টিয়ানোর দলকে সাহায্য করার এবং তার ক্যারিয়ারের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের কাছে ছড়িয়ে দেয়ার সুযোগ রয়েছে। আমরা একটি বিজয়ী দল হতে চাই। প্রতিযোগিতামূলক দল গঠন করতে চাই।

ভবিষ্যতে রোনালদো এবং ৪০ বর্ষী পেপেকে স্কোয়াড থেকে বাদ দেয়ার কথা ভাবছেন কি না জানতে চাইলে মার্টিনেজ বলেন, না। এটা জানাটা গুরুত্বপূর্ণ যে আমাদের দলে তরুণরা আছে। তারা আরও অভিজ্ঞদের কাছ থেকে শিখতে পারে। আমি মনে করি না যে এই মুহূর্তে বয়স গুরুত্বপূর্ণ বিষয়।

Reneta

আমি এমন এক দল তৈরি করতে, চাই যা পর্তুগালের খেলোয়াড়দের গুণগুলো দেখাতে সক্ষম হয়। আমি দেখেছি মান, অভিজ্ঞতা, তারুণ খেলোয়াড় যারা দেশে এবং বিদেশেও খেলে। আমি জাতীয় দলের জন্য তাদের ভেতর অনেক সম্ভাবনা দেখেছি।

এদিকে, ইউরো বাছাইপর্বে স্পেনের স্কোয়াডে এসেছে ব্যাপক রদবদল। বিশ্বকাপ দলের ১৫ ফুটবলারকেই রাখেননি দলটির কোচ দে লা ফুয়েন্তে। ২৫ মার্চ নরওয়ে ও ২৮ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া বাদ পড়েছেন। চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা স্কোয়াডে ফিরেছেন। ইনজুরির কারণে দলে নেই উনাই সিমন।

বার্সেলোনার ফেররান তরেস, জর্ডি আলবা, এরিক গার্সিয়া ও আনসু ফাতি স্কোয়াডে নেই। আরও জায়গা পাননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মার্কো আসেনসিও।

২০১৮ সালে স্পেনের শেষ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার নাচো ফার্নেন্দেজের জন্য জাতীয় দলের দরজা আবারো খুলেছে। তার সঙ্গে ফিরেছেন সেল্টা ভিগোর ফরোয়ার্ড ইয়াগো আসপাস।

স্কোয়াডে ডাক পাওয়া রিয়াল সোসিয়েদাদের মার্টিন জুবিমেন্ডি, ওসাসুনার ডেভিড গার্সিয়া এবং এস্পানিওলের জোসেলু মাতো আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় আছেন।

পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: ডিয়েগো দালোত, হোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্ডেস, রাফায়েল গেরেইরো, গনকালো ইনাসিও, ডিওগো লেইট।

মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মারিও, ম্যাথিয়াস নুনেস, ভিতিনহা, উইলিয়াম কারভালহো, ওতাভিও।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (অধিনায়ক), পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, গনসালো রামোস, আন্দ্রে সিলভা।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, ডিয়াগো জোতা

স্পেন স্কোয়াড

গোলরক্ষক: কেপা আরিজাবালাগ, রবার্ট সানচেজ, ডেভিড রায়া ।

ডিফেন্ডার: দানি কারভাহাল, চেজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়া, জর্ডি আলবা, পাউ তরেস, ডিয়েগো লরেন্টে, হুগো গুইলেমন, আলেজান্দ্রো বালদে।

ডিফেন্ডার: হোসে লুইস গায়া, আলেজান্দ্রো বলদে, আইমেরিক লাপোর্তে, ইনিগো মার্টিনেজ, নাচো ফার্নেন্দেজ, দানি কারভাজাল, ডেভিড গার্সিয়া পেদ্রো পোরো।

মিডফিল্ডার: রদ্রি হের্নান্দেজ, মার্টিন জুবিমেন্ডি, মিকেল মেরিনো, পেদ্রি ,গাভি ,ফ্যাবিয়ান রুইজ, দানি সেবেলোস।

ফরোয়ার্ড: ফেররান তরেস, আলভারো মোরাতা, পাবলো সারাবিয়া, জেরেমি পিনো, বোর্জা ইগলেসিয়াস, নিকো উইলিয়ামস, দানি ওলমো ও মার্কো আসেনসিও।

ফরোয়ার্ড: আলভারো মোরাতা, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ব্রায়ান গিল, মিকেল ওয়াজারবাল, ইয়াগো আসপাস , জোসেলু , জেরার্ড মোরেনো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪পর্তুগালপেপেরোনালদোলিড স্পোর্টসস্কোয়াডস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT