চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর পর্তুগালের জার্সিতে ভবিষ্যতে খেলা নিয়ে যা বললেন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগালের ফুটবল খেলোয়াড় রোনালদো হতাশ মুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। সেইসঙ্গে ইউরো মঞ্চে শেষ ম্যাচটি খেলে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তি পর্তুগালের জার্সিতে শেষবারের মতো খেলে ফেললেন কিনা, তা নিয়ে চলছে তুমুল জল্পনা। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্যও করেছেন দলটির কোচ রবের্তো মার্টিনেজ।

হামবুর্গে গোলশূন্য সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না মেলায় পেনাল্টি শট আউটে যেতে হয় দুদলকে। সেখানে শেষ হাসিটা হাসে ফ্রান্স। ৫-৩ গোলে জিতে সেমি নিশ্চিত করেছে ফরাসিরা।

ম্যাচ শেষে রোনালদোর প্রসঙ্গে পর্তুগালের কোচ বলেন, ‘ম্যাচের পরে এটা নিয়ে কথা বলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্যক্তিগত পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

শুক্রবার ফ্রান্সের কাছে হারের দিন সিআর সেভেন ২১২তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। পর্তুগিজ মহাতারকা আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৩০ গোলের মালিক। ১০৮ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

রেফারি শেষ বাঁশি বাজানোর পর রোনালদোর বাহু ধরে কান্নায় ভেঙে পড়েন পেপে। পরে এই সেন্টার-ব্যাকের কাছে টিভি সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল সিআর সেভেন তাকে কী বলেছিলেন।

পেপের সাফ জবাব, ‘আমি এটা প্রকাশ্যে বলব না। কিন্তু আমরা অনেক কষ্ট অনুভব করছি। অনেকে যা ভাবছেন তার বিপরীত। জিততে না পারার হতাশা অনুভব করি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো একটি বড় প্রতিযোগিতায় বাদ পড়ার যন্ত্রণা ভোগ করছি।

Reneta

জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে ৪১ বর্ষী পেপের ভাষ্য, ‘আমি ভবিষ্যতে কথা বলার সুযোগ পাব। এ সম্পর্কে এখন কথা বলতে চাই না। কারণ আগামীকাল মানুষ প্রক্রিয়া নিয়ে কথার পরিবর্তে আমার ভবিষ্যতের কথা বলতে পারে।’

৩৯ বর্ষী রোনালদো চলতি ইউরোতে পেনাল্টি শ্যুটআউট ছাড়া গোল না করেই আসর শেষ করেন। ক্যারিয়ারে প্রথমবার তিনি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে লক্ষ্যভেদে ব্যর্থ হলেন। টানা নয় ম্যাচে তিনি গোলশূন্য রয়েছেন। শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি কিকে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন। ক্রসবারের উপর দিয়ে কিক নিয়ে বসেন। ২০২৬ বিশ্বকাপে আদৌ তিনি খেলবেন কিনা, তা নিয়ে জেগেছে সংশয়। ওই সময় তার বয়স হবে ৪১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪পর্তুগালপেপেরবের্তো মার্টিনেজরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT