চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবর্তন এলো ইউরোর গোল্ডেন বুটের নিয়মে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

স্পেন ও ইংল্যান্ডের ফাইনাল দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে। শিরোপা নির্ধারণীর আগে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন ৬ জন। আসর শেষে একাধিক খেলোয়াড় সবচেয়ে বেশি গোল পেলে গোল্ডেন বুট কার হাতে উঠবে স্পষ্ট করেছে উয়েফা।

তিনটি করে গোল পাওয়া ছয়জন হলেন- ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন, স্পেন ফরোয়ার্ড দানি ওলমো, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো , জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শ্রানজ।

ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং স্পেনের ফ্যাবিয়ান রুইজ দুবার জালের দেখা পেয়েছেন। ফাইনালে তারা একটি গোল পেলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে চলে আসবেন।

উয়েফা জানিয়েছে, পরিবর্তিত নিয়মে সবচেয়ে বেশি গোলের তালিকায় একাধিক ফুটবলারের নাম থাকলে সবাইকে গোল্ডেন বুট ভাগ করে দেয়া হবে। স্পেন ও ইংল্যান্ড ফাইনালের টিকিট পাওয়ায় কেন এবং ওলমো বুট জয়ে আপাতত ফেভারিট।

করোনা মহামারির কারণে একবছর পিছিয়ে ২০২১ সালের ইউরোতে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও চেক রিপাবলিকের প্যাট্রিক শিক করেছিলেন সমান ৫ গোল। তবে রোনালদো একটি গোলে অ্যাসিস্ট করায় গোল্ডেন বুট হাতে তোলেন। নামের পাশে অ্যাসিস্ট না থাকায় শিকের কপাল পোড়ে।

২০১২ সালে ফের্নান্দো তরেস (স্পেন), মারিও গোমেজ (জার্মানি) এবং অ্যালান জাগোয়েভ (রাশিয়া) তিনটি করে গোল করে টুর্নামেন্ট শেষ করেছিলেন। গোটা আসরে মাঠে সবচেয়ে কম মিনিট খেলায় তরেসকে গোল্ডেন বুট দেয়া হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪গোল্ডেন বুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT