চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো শুরু জার্মানির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

পর্দা উঠেছে ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪ আসরের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড। ঘরের মাঠে স্কটিশদের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা পুনুরদ্ধারের লড়াই শুরু করেছে জার্মানি।

মিউনিখে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে জার্মানি। স্বাগতিকদের হয়ে গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফুলক্রুগ ও এমরে ক্যান। স্কটিশদের একমাত্র গোলটিও এসেছে জার্মানদের ভুলের মাশুলে, নিজেদের জালে বল জড়ান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার।

ঘরের মাঠে দাপট দেখিয়েই খেলে জার্মানি। প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পায় দলটি। ১০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ফ্লোরিয়ান। নয় মিনিট পর ব্যবধান বাড়ান মুসালিয়া। ৪৪ মিনিটে ইল্কায় গুন্দোয়ানকে ডি বক্সে ফাউল করে বসেন স্কটল্যান্ডের রায়ান পর্টিয়াস। ভিএআর সিদ্ধান্তে লাল কার্ড দেখে উঠে যেতে হয় এই ডিফেন্ডারকে।

পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক থেকে গোল আদায় করেন কাই হাভার্টজ। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

বিরতির পর নেমেও একক আধিপত্য বজায় রাখে জার্মানরা। ৬৮ মিনিটে দলের চতুর্থ গোলটি এনে দেন ফুলক্রুগ। ৮৭ মিনিটে ভুল করে বসেন রুডিগার। নিজেদের জালে বল পাঠান এই ডিফেন্ডার। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কটিশদের কফিনে শেষ পেরেকটি এটে দেন এমরে ক্যান।

১৯ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি। একইদিন দিবাগত রাত একটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪জার্মানিলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

সৈন্য হত্যা মামলায় পাকিস্তানে মানবাধিকার কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড

জুন ২৪, ২০২৬

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টাঙ্গাইলে কৃষিতে বৈচিত্র

জুন ২৪, ২০২৬

মেঘের আড়ালে রুপালি রেখা থাকে: রোনালদো

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

তীব্র তাপ প্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT